Showing posts with label ভবানীপুর. Show all posts
Showing posts with label ভবানীপুর. Show all posts

Sunday, August 15, 2010

টিগো

কী চাই? জানিনা। রাহুল বসে বসে মেয়ে বাছছে। রিয়েলিটি শো।
আমি লিখছি না, লিখতে পারছি না। গ্লাসে শীতল পানীয় নীল হয়ে যায়, বিস্বাদ বিন্দু বিন্দু জমছে চারপাশে। আকাশও কেরোসিন। কেরোসিন।

সব গ্রাফিক্সে লাল রং এসে ঘেটে দিচ্ছে সব। টুডি। বিশ্বাসঘাতক সেফ ফ্রেম ঘাড় ধরে বার করে দিচ্ছে মেয়েগুলোকে। তালগোল লাগছে, টোডি-শাহরুখ আর টিপু সুলতানে। আপাতত আইটেম নাম্বার দিয়েই ম্যানেজ করতে হবে।
ইগো-টিগো আপাতত ধুয়ে-মুছে সাফ। নিবেদিতা ইস্কুলের উঠোনে মেয়েগুলো প্রার্থনা গাইছে, স্বরলিপির মত সারসার দাঁড়িয়ে। মৌমাছির চাকের মত মেয়ে পিজির উল্টোদিকে, লাল গ্রাফিক্সের মত সরলা রায়। উল্টো ফুটে পুড়ছে একলা সিগারেট।
এক্সাইড থেকে হেঁটে যাও জগুবাজারের দিকে। হোমল্যান্ড, গাঁজা পার্কের ঠেক, মেরা পাকোয়া ভাজি আর ভবানীপুর গার্লস। লাল জেব্রা দেওয়া জামাগুলি সুইজারল্যান্ডের মত উত্তাল, হলফ করে বলতে পারি, শাহরুখ নেচে উঠবেন ঠিক, ট্রেচারের মত পড়ে থাকা গাড়িগুলি ফাঁক ঠেলে তুমি পৌঁছে যাচ্ছ ঠিক লেখাটার খুব কাছে, তবু সেটা হয়ে উঠছে না।